রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পঞ্চগড়-১ আসনে জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি প্রার্থী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি তার নির্ধারিত কেন্দ্র, জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম ফখরুন্নেছা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট প্রদান করেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ভোট দিতে এলে কেন্দ্রে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি, সারা বাংলাদেশে যেভাবে জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, সেই একইভাবে পঞ্চগড়েও এর ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ।”

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবারের নির্বাচনে ব্যারিস্টার নওশাদ জমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close