রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে : মেজর আয়াজ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্রে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে মাঠে রয়েছে সেনাবাহিনীর স্টাইকিং ফোর্স।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ডে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মেজর আয়াজ আরও বলেন, আমাদের টিম সর্বাত্মকভাবে মাঠে রয়েছে। বিকল্প পরিকল্পনাও প্রস্তুত আছে। র‌্যাব, বিজিবি, আনসার ও এপিবিএনসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ে আমরা কাজ করছি। মাঠে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরাও টিম হিসেবে কাজ করছেন। সার্বিকভাবে পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close