শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে ভোটের হাওয়া, দীর্ঘ লাইনে ভোটাররা
শেরপুর, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। বগুড়া-৫ আসনের শেরপুর উপজেলার ধনকুণ্ঠি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকেই নারী ও পুরুষের লম্বা লাইন চোখে পড়ে। ভোটারদের কেউ কেউ ফজরের নামাজ আদায় করেই কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ কেন্দ্রে ভোট প্রদান করেন বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। একই সঙ্গে প্রার্থীর স্ত্রী ও পুত্রসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে জিএন সিরাজ তার প্রতিক্রিয়ায় বলেন, “১৭ বছর পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সকাল থেকেই দেখছি ভোটকেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। ভোট দিতে পেরে মানুষের যে অনুভূতি, বিশ্বাস করুন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা করি শেরপুর-ধুনটের মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবে। একই সঙ্গে সারা দেশে বিএনপির ভূমিধস বিজয় হবে, ইনশাআল্লাহ।”

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. দবিবুর রহমান বলেন, “আমাদের দলের কেন্দ্র থেকে বক্তব্য দেওয়া নিষেধ করা আছে, তাই আমি কোনো প্রতিক্রিয়া জানাতে পারছি না।”

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। দুপুর ১২টা পর্যন্ত ৪৯ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   ভোট   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close