শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুর-২ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাজীপুর-২ আসনে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ ভোটাররা লাইনে গাজীপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। কোন কোন কেন্দ্রে ভোটার স্লিপ পেতে কিছুটা জটিলতা পোহাতে হলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। 

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে গাজীপুর ২ সংসদীয় (১৯৫) আসনে বিভিন্ন দলের ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৪ লাখ ৪শ ১জন, নারী ভোটার হলেন ৪ লাখ ৩ হাজার ৯শ ১৯ জন ও তৃতীয় লিঙ্গের ১৩ জন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close