রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
নৌকায় করে এসে ভোট দিলেন মফল ও ফজিলা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বয়সের ভারে ন্যুব্জ হয়ে হাঁটাচলার ক্ষমতা হারিয়েছেন বৃদ্ধা মফল উদ্দিন (৯০) ও বৃদ্ধা ফজিলা বেগম (৮৫)। কিন্তু সেসব অগ্রাহ্য করে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন তারা। ভোট দেওয়ার প্রতি দাদার এই আগ্রহ দেখে নাতি নৌকায় করেই কেন্দ্রে আনলেন দাদা ও প্রতিবেশী দাদীকে। নাতিকে সঙ্গে নিয়ে নৌকায় করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে পেরে খুশি মফল উদ্দিন ও প্রতিবেশী ফজিলা  বেগম।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি নেছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন তারা।

মফল উদ্দিন বলেন, ‘এর আগেও প্রতিটি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তাই বয়সের ভারে অসুস্থতার মধ্যেও এবারও নাতিকে সঙ্গে নিয়ে নৌকায় করে কেন্দ্রে এসে ভোট দিতে পেরে ভালো লেগেছে।’

নাতি ইয়াসিন জানান, নির্বাচনে ভোট দিতে দাদার খুব আগ্রহ দেখলাম। তাই বন্ধু বায়েজিদকে সঙ্গে নিয়ে নৌকায় করে নিজেই কেন্দ্রে নিয়ে আসলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে দাদা খুবই আনন্দিত। এ সময় প্রতিবেশী দাদী ফজিলা বেগম ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করলে তাকেও একই নৌকায় করে ভোট  কেন্দ্রে নিয়ে আসি। সেও তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অনেক খুশি। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে নারী-পুরুষ মিলে মোট ১ হাজার ৭০৬ জন ভোটার রয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নৌকায় করে   ভোট দিলেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close