শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
রাজনীতি
ভোটের ফলাফল যাই হোক, মেনে নেব : ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ২:৩৯ পিএম
ইশরাক হোসেন | ছবি : খোলা কাগজ

ইশরাক হোসেন | ছবি : খোলা কাগজ

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘ভোটের ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নির্বাচনে জয় বা পরাজয়—দুটোই থাকতে পারে। একজন প্রার্থী পরাজিত হলে পরবর্তী নির্বাচনে সুযোগ থাকবে। আমাদের উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল মেনে নেওয়া।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট দিয়ে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

এ সময় ইশরাক হোসেন আরও বলেন, ‘পরিবেশ মোটামুটি ভালো রয়েছে, তবে গতকাল রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।’

তিনি উল্লেখ করেন, সূত্রাপুরে এক স্কুলের কেন্দ্রে জামায়াত ও ছাত্রশিবিরের কিছু ব্যক্তি প্রবেশের চেষ্টা করেছে। এর আগে সুত্রাপুর থানার জামায়াতের নায়েবে আমিন ঘুষ দেওয়ার সময় আটক হন এবং দুই দিনের জেল হয়।’

ইশরাক হোসেন বলেন, ‘যারা নিজেদের এত সহি, এত সাধু পরিচয় দিয়ে আসছে, তারা ভোটের আগের দিন ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছে। জনগণ তাদের মুখোশ উন্মোচিত দেখে ফেলেছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে জনগণ বিপুল ভোট দেবে।

নতুন ভোটারদের উদ্দেশ্যে ইশরাক বলেন, ‘২৪’-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে বহু মানুষ জীবন দিয়েছে। তাদের ত্যাগ সফল করতে হলে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যতের সরকারকে জবাবদিহিতামূলক করা সম্ভব এবং নতুন বাংলাদেশ গঠনে শহীদদের লক্ষ্য অর্জন করা যাবে।

‘যারা গুপ্ত রাজনীতি করেছে, তাদের চেষ্টা ধরা পড়েছে। ঠাকুরগাঁ জেলার জামায়াতের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা পড়েছেন। এই অর্থ কোথা থেকে এসেছে, সেই প্রশ্ন জনগণ তাদের কাছে জানতে চায়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোটের ফলাফল   মেনে নেব   ইশরাক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close