শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আলমডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনি কার্যক্রম চলাকালে বিএনপির অভিযোগের ভিত্তিতে জামায়াত প্রার্থীর সমর্থক সন্দেহে এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে সরানো হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তা রায়হান উদ্দীন ছিলেন কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা। তার স্থলে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেনকে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রায়হান উদ্দীনের বিরুদ্ধে কেন্দ্রের কার্যক্রমে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার বলেন, ‘নির্বাচন কমিশনে পাওয়া অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে কেন্দ্রে নির্বাচন কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আলমডাঙ্গা   পক্ষপাতের অভিযোগ   প্রিসাইডিং অফিসার প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close