শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
২০১৮ সালের নির্বাচন
সুবর্ণচরে পাশবিকতার শিকার সেই নারী এবারও ভোট দিলেন ধানের শীষে
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর সুবর্নচরে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় এক নারীর বাড়িতে হামলা চালিয়ে সন্তানদের সামনে তাকে পালাক্রমে ধর্ষণ করেছিল স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী। পাশবিকতার শিকার সেই নারী এবারও ভোট দিলেন পছন্দের প্রতীক ধানের শীষে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেন ভুক্তভোগী সেই নারী। এবার তিনি ভোট দিয়েছেন পাঙ্খার বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পাশ্ববর্তী পুরুষ কেন্দ্রে ভোট দিয়েছেন তার স্বামী ও ছেলে।

ভোট দিতে পেরে নারকীয় রাত পার করা সেই নারী বলেন, ‘অবশেষে ভোট দিয়েছি। আমি অনেক খুশি। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা আমরা দোয়া করি। আমার পরিবারের সবাই এই এলাকায় ধানের শীষের প্রার্থী শাহজাহান ভাইয়ের পক্ষে আছি। আমি সবার কাছে দোয়া চাই।’

তার স্বামী জানান, সকালে আমরা পরিবারের সবাই ভোট দিয়েছি। এতে আমরা আনন্দিত। আমরা চাই যে প্রতীকে ভোট দেয়ায় আমাদের পরিবারের ওপর নারকীয় অবস্থা নেমেছিল, সেই প্রতীক যেন এবার জয়ী হয় এবং সরকার গঠন করে।

নোয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অপরাধে ভুক্তভোগীকে যে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল, তা দেশ-বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তার এই ত্যাগ ও সাহস আজ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তার মনের আশা কবুল হোক এবং ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন। সেই প্রত্যাশায় আমরা চাই, তারেক রহমান দেশের আগামী দিনের নেতৃত্ব দিন।’

পাশবিক সেই ঘটনায় ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক ফাতেমা ফেরদৌস ১০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে রায় এখনও কার্যকর হয়নি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ২০১৮ সালের নির্বাচন   সুবর্ণচরে পাশবিকতা   সেই নারী এবারও ভোট দিলেন ধানের শীষে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close