রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
কোলে চড়ে ভোটকেন্দ্রে ৯০ বছরের রমেশ: ‘শান্ত পরিবেশে এটাই আমার শেষ ভোট’
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে জেলা শহরের বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এক বিরল ও আবেগঘন দৃশ্য। বয়সের ভারে ন্যুব্জ, হাঁটতে অক্ষম ৯০ বছর বয়সী বৃদ্ধ রমেশ চন্দ্র এসেছেন ভোট দিতে। নিজের পায়ে চলার শক্তি নেই, তাই নাতির কোলে চড়ে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় রমেশ চন্দ্রের চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। উপস্থিত সাংবাদিকদের সামনে আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাবা, শরীর তো আর চলে না। পা দুটোর জোর কবেই ফুরিয়ে গেছে, কিন্তু নাগরিক দায়িত্ব তো পালন করতে হবে। তাই নাতিকে বললাম, আমাকে নিয়ে চল। আজ অনেক দিন পর এমন শান্ত পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। কোনো ভয় নেই, বিশৃঙ্খলা নেই।  এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট। পছন্দের মানুষকে ভোটটা দিয়ে যেতে পেরে শান্তি পাচ্ছি।’

সকালে একই কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার প্রতিদ্বন্দ্বী করছেন জামায়াতের প্রার্থী আবু তাহের। রমেশ চন্দ্রের মতো অনেক প্রবীণ ও নারী ভোটারকে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এবার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ৫ লাখ ৭৪ হাজার পুরুষ এবং ৫ লাখ ৭০ হাজারের বেশি নারী ভোটার রয়েছেন। তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী লড়াই করছেন। স্থানীয়দের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে। তবে লালমনিরহাট-২ আসনে জনতা দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামালের প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, নির্বাচনি এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান নিশ্চিত করেছেন যে, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসার জন্য সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ভোটকেন্দ্র   রমেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close