শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
হোসেনপুরে জাল ভোট দেওয়ার দায়ে যুবকের কারাদণ্ড
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার দায়ে ইমরান মিয়া (২০) নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ইমরান মিয়া অন্য একজনের পরিচয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। পরে কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে বিচারিক আদালতের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি জাল ভোট দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার অপরাধে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য এ কারাদণ্ড প্রদান করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জাল ভোট   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close