মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে শেষ মুহুর্তেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে চলছে উৎসবমুখর পরিবেশে চলছে শেষ মুহুর্তের ভোটগ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেলা বাড়ার সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৩টা পর্যন্ত ভোটারদের লক্ষণীয় উপস্থিতি ছিল।

বৃহস্পতবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে জেলা শহরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। 

এ সময় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ওই ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টার দিকে ভোট দেন নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

শহরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দেখা গেছে একই অবস্থা। সেখানে সকাল নয়টা পর্যন্ত ভোট পড়েছে ৬০০। কেন্দ্রটিতে ভোটারসংখ্যা ২ হাজার ৮৩৮।

এদিকে শহরের পুলিশ লাইন স্কুল কেন্দ্রে ভোট প্রথমবার ভোট দেন শহরের সবুজপাড়ার ভোটার তামিন তাবা মুগ্ধ। ভোট প্রদানের অনুভুতিতে মুগ্ধ বলেন, ‘আমি এবার প্রথম ভোটার। জীবনের প্রথম ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। রাত থেকে একটা টেনশন কাজ করছিল। কিন্তু কোনো সমস্যা না হওয়ায় আলহামদুলিল্লাহ।’

একই কেন্দ্রে প্রথম ভোট দেন উকিলপাড়া মহল্লার বুশরা তাবাস্সুম ফারাহ। ফারাহ নীলফামারী-২ আসনের জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতীফের মেয়ে। 

তিনি বলে, ‘আমি প্রথম ভোট দিলাম। সেটা আমার বাবাকে দিতে পেরে খুব ভালো লাগছে’।

পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪০৬জন। এক ঘন্টায় ভোট পড়েছে ১৪৬টি। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।’

অপরদিকে সেখানে স্থাপিত নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. শাহিন রানা বলে, ‘দুই হাজার ৬৩৪ ভোটের মধ্যে এক ঘণ্টায় পড়েছে ২০৪টি’। 

এদিকে নীলফামারী-১ আসনে ডোমার উপজেলায় বড়গাছা দ্বিমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১টার দিকে গিয়ে দেখা গেছে ভোটারদের লাইন। ১ হাজার ৮২৬ ভোটের মধ্যে এ সময়ে ১ হাজার ১০০ ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এজলার চারটি সংসদীয় আসনে ভোট কেন্দ্র ৫৬২টি। এসব কেন্দ্রে ভোট দেবে ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন।

বিকাল ৩টার দিকে জেলা শহরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারদের উপস্থিতি। 

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী আরিফুর রহমান জানান, ২ হাজার ৮৩৮ ভোটের মধ্যে ১ হাজার ৬০০ ভোট পড়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জেলার চারটি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব কেন্দ্রে ভোটার উপস্থিতি ভাল।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   শেষ মুহুর্ত   ভোটারদের উপস্থিতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close