শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নাতির কোলে চড়ে এসে ভোট দিলেন ৯০ বছরের দাদি
শেরপুর (বগুড়ার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সারা দেশের ন্যায় আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে কাঙ্ক্ষিত ভোটগ্রহণ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শীত উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

বিশেষ করে বয়োবৃদ্ধ ও নারী ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ হতে থাকে ভোটারদের সারি। 

শেরপুর উপজেলার সীমাবাড়ি ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নাতির কোলে চড়ে ভোট দিতে আসেন ৯০ বছর বয়সী দাদি জহুরা হক। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তার চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। 

তিনি বলেন, ‘শেষ বয়সে এসে এভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পারবো, তা স্বপ্নেও ভাবিনি। নিজের ভোট নিজে দিতে পেরে আমি অনেক খুশি।’

জহুরা বেগমের মতো অনেক প্রবীণ ভোটারই এবারের সুষ্ঠু পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। 

প্রিজাইডিং অফিসার জাহিদুর রহমান সোহাগ, শফিউল আলম, আনিছুর রহমান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছি। ভোটারদের উপস্থিতি চোখে পরার মত। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাতির কোলে চড়ে   ভোট দিলেন দাদি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close