সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
জয়পুরহাট-২ আসনে দুপুর পর্যন্ত পড়েছে প্রায় ৫০ শতাংশ ভোট
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জয়পুরহাট-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ, যা ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণের উচ্চ হার নির্দেশ করে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আল-মামুন মিয়া জানান, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে জয়পুরহাট-২ আসনে ৫০ শতাংশ। তিনি বলেন, এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়তে থাকে। শহরের কেন্দ্রগুলোর পাশাপাশি গ্রামাঞ্চলেও ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

অনেক কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি দেখা গেছে, যা নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণের ইতিবাচক চিত্র তুলে ধরে।

ভোটার ওয়াকিল হোসেন জানান, তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি। 

একইভাবে তরুণ ভোটার মোছা. শাকিলা বেগম বলেন, কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ছিল। সিরিয়াল নম্বর অনুযায়ী লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দিয়েছেন এবং নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল বলে উল্লেখ করেন।

এবারের নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির আব্দুল বারী, জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির এস এ জাহিদ।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জয়পুরহাটের দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০ জন, নারী ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। এছাড়া প্রবাসী ও পোস্টাল ভোটার রয়েছেন ৭ হাজার ৪৮৬ জন। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত থাকায় সংশ্লিষ্টরা আশা করছেন, দিন শেষে ভোটের হার আরও 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জয়পুরহাট-২ আসন   ভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close