শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গোয়ালন্দে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারে আর্থিক জরিমানা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি কেন্দ্রে ভোট দিতে আসা দিলু শেখ নামে এক ব্যাক্তিকে আর্থিক জরিমানা করেছে উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজবাড়ী -১ আসনের গোয়ালন্দে ৩৮ নং দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত দিলু শেখ (৩৫) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার মৃত রহিম শেখ এর ছেলে। 

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম বাবু জানান, ভোট কেন্দ্রে আসা ঐ ব্যাক্তি ভোটের লাইনে মোবাইল নিয়ে দাড়িয়ে ছিলেন এমন সময় তার মোবাইলে একটি ফোন আসে। তিনি ফোন রিসিভ করলে তখন কেন্দ্রে পরিদর্শনে যৌথবাহিনি এবং বিজ্ঞ ম্যাজিস্টেটের দৃষ্টিগোচর হয় বিষয়টি। তৎক্ষনাৎ তাকে পাঁচ শত টাকা জরিমানা করে সতর্ক করা হয়। তবে পরে তিনি ভোট দিয়ে কেন্দ্র ছাড়েন।

এ বিষয়ে উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি জরিমানার পাঁচ শত টাকা প্রদান করে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close