শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
তাড়াশে অসুস্থ শরীর নিয়ে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব বয়সের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। তেমনি ভোট দিতে এসেছিলেন ৯৯ বছর বয়সের সাহেরা খাতুন। বয়সের ভারে শরীর নুয়ে পরলেও অদম্য তার ইচ্ছে শক্তি। তাই নিজের বড় ছেলে শাহজাহান আলীর সঙ্গে করে  ভোট দিতে আসেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় পৌর এলাকার রঘুনীলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে দেখা যায় তাকে।

শতবর্ষী বৃদ্ধা সাহেরা খাতুন তাড়াশ পৌর এলাকার উলিপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের স্ত্রী। 

জানতে চাইলে সাহেরা খাতুন বলেন, ‘ভোট দিতে পেরে আমি খুশি। এই বয়সে  ভোট কেন্দ্রে এসেছি ভোট দিতে। ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো জানান, ‘এই বয়সে ঠিক মতো দাঁড়াইয়া থাকতে পারি না। তারপরও কোনো ঝামেলা ছাড়াই ভোটটা দিতে পারছি।’

বৃদ্ধা সাহেরা খাতুনের ছেলে শাহজাহান আলী বলেন,  আমার মায়ের বয়স এখন ৯৯ বছর। উৎসব মুখর পরিবেশ হওয়ায় মাকে নিয়ে এসেছি ভোট দিতে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   তাড়াশ   ভোট   শতবর্ষী বৃদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close