শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে ৪টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, তরুণ-তরুণী ও প্রবীণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনেক কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়, যা পুরো জেলায় নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ছিল বাড়তি নজরদারি। প্রশাসন সূত্রে জানা গেছে, কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা), কুষ্টিয়া-৩ (সদর) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভোট দিতে আসা কয়েকজন সাধারণ ভোটার বলেন, অনেকদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।

সদর উপজেলার এক নারী ভোটার জানান, সকালেই এসে ভোট দিয়ে গেলাম। পরিবেশ ভালো ছিল, কোনো সমস্যা হয়নি।

কুমারখালী এক তরুণ ভোটার বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   কুষ্টিয়া   ভোটগ্রহণ সম্পন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close