শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গাইবান্ধা-৪ আসনে শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা-৪ আসনে ১৪২টি ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে ভোটগ্রহণ চলে।

ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ও পুরুষ ভোটারদের পাশাপাশি বয়স্ক ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রাথমিক হিসাবে প্রায় ৫১ শতাংশ ভোট পড়েছে। তবে ভোটগ্রহণ সম্পূর্ণ শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটের হার জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শামিম কায়সার লিংকন বলেন, ১৪২টি ভোটকেন্দ্রের কোথাও কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. রহিম একটি কেন্দ্রে ফলস ভোট প্রদানের অভিযোগ তুললেও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অভিযোগটি ভিত্তিহীন বলে অস্বীকার করেন।

ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। এখন গণনা শেষে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটাররা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close