শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনে (ইসি) সংসদীয় কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা। তাদের অভিযোগ, এসব কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের (সিইসি) সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

এ সময় তিনি বলেন, ‘কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। তাই, এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের জন্য ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে।’

‘বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটছে। এ অবস্থায় এখনও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যাতে একটি সুষ্ঠু ও পরিছন্ন ফলাফল নিশ্চিত করা যায়। এসব বিষয় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। অনিয়মের প্রমাণ হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দিয়েছি।’

কুমিল্লার একটি আসনে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেছি। 

নরসিংদী-৪ আসনে বিএনপি নেতাকর্মীরা জোরপূর্বক ব্যালটে সিল মেরেছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া নোয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনাও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।

এর পূর্বে, এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল কমিশনে আসে। বিকাল সোয়া তিনটায় প্রায় ১০ সদস্যের প্রতিনিধিদল আসে ইসিতে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আসন   ভোট স্থগিত   ১১ দলীয় জোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close