শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
জালভোট ও মৃত মানুষের ভোটও দেওয়া হয়েছে : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম
মাহদী আমিন

মাহদী আমিন

বহু এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘নির্বাচনকে বিতর্কিত করতে গতকাল থেকে সহিংসতা, টাকা ছড়ানোসহ নানা অপকর্মে লিপ্ত ছিল একটি দল। প্রতিদ্বন্দ্বী চিহ্নিত দলটির সঙ্গে বিএনপির যে বিশাল তফাত, তা দূর করতেই তারা নানা অপকর্ম করেছে।’ 

‘অনেক এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে। সিল দেওয়া ব্যালট পাওয়া গেছে। বিএনপির ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে, সে লক্ষ্যে একটি দল ভয়ভীতি দেখিয়েছে।’

বিএনপির বিপুল বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, ‘ভোট গণনা পর্যবেক্ষণ করছে বিএনপি।’

সংবাদ সম্মেলনে নির্বাচন সম্পন্ন করায় সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মাহদী আমিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জালভোট   মৃত মানুষের ভোট   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close