শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে জাল ভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাল ভোট দিতে গিয়ে আটক হওয়ার পর এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন (২২) উপজেলার কয়ড়া চরপাড়ার আলতাফ হোসেনের ছেলে।
 
সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. সানু আকন্দ বলেন, ‘রুবেল হোসেন নিজের ভোট দেওয়ার পর পুনরায় এক প্রবাসী ব্যক্তির ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেছিল। কেন্দ্রে কর্তব্যরতরা তাকে আটক করেন।’

এরপর সংক্ষিপ্ত আদালতে বিচার করে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড দেওয়ার পরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বড় ধরনের কোনো অঘটন ছাড়াই নির্বাচন শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনার কাজ চলছে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ    জাল ভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close