শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
রাজনীতি
তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-৬ আসনের নির্বাচনি ফলাফলে কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

এ বিদ্যালয়ের তিনটি কেন্দ্রের (৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্র) সমন্বিত ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে মোট দুই হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। 

কেন্দ্র নম্বর ৩৪ : এই কেন্দ্রে মোট ১ হাজার ৮৮৮টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে ইশরাক (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট এবং মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২৫ ভোট। এ ছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৩১৫টি।

কেন্দ্র নম্বর ৩৩ : মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে পড়েছে ৮১২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১৬ ভোট। এই কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট ও ‘না’ ভোটের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৩৩ এবং ৪১৫।

কেন্দ্র নম্বর ৩৫ : এই কেন্দ্রে ধানের শীষের পক্ষে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এগিয়ে ইশরাক হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close