মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের আমির হামজা এগিয়ে
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এখন চলেছ গণনা। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও মূল লড়াই চলছে বিএনপি-জামায়াতের মধ্যে। 

এরই মধ্যে কুষ্টিয়া-৩ (সদর) আসনের কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াত সমর্থিত সংসদ সদস্য(এমপি) প্রার্থী ইসলামিক বক্তা আমির হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন সরকার।
 
বেসরকারি ফলাফলে বারখাদা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১ হাজার ৬২৫ ভোট। ধানের শীষ পেয়েছে ১ হাজার ৬৫ ভোট। দহকুলা কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম ধানের শীষ প্রতীক পেয়েছে ৬১২ ভোট। হাটশ হরিপুর ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৭৮ ভোট। ধানের শীষ পেয়েছে ৩২৫ ভোট। হরিণারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়ে ৮৭১ ভোট। ধানের শীষ পেয়েছে ৭৭০ ভোট। 

পাটিকাবাড়ি ইউনিয়নের মাঝিলা কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ২ হাজার ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৮৮০ ভোট। খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ২৭৭ ভোট। ধানের শীষ পেয়েছে ৬৯৩ ভোট। আব্দালপুর ওয়ার্ডের ৩নং কেন্দ্র দঁাড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৩৪১ ভোট। তার নিকটতম ধানের শীষ প্রতীক পেয়েছে ৯২৯ ভোট। চেৌড়হাস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৮২৫ ভোট। ধানের শীষ পেয়েছে ১ হাজার ৯০ ভোট। 

এছাড়া করিমপুর, বারুইপাড়া, রনজিতপুর কেন্দ্রসহ আরো উল্লেখযোগ্য কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। ভোট গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুষ্টিয়া-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন। কেন্দ্র রয়েছে ১৪২টি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া-৩ আসন   জামায়াত   আমির হামজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close