সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই আসনে ১৫০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১ টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১ টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

কেন্দ্রভিত্তিক ফলাফলের চিত্র:

সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১,৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১,০৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১,৮৩৪ এবং আবিদুর রহমান ১,০০৪ ভোট পেয়েছেন।

এছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান ১,০৭০ (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১,৭১৮ (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,৫৭১ (আবিদুর রহমান ৬৬০), এবং সরকারি মোস্থাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১,৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫) পেয়েছেন।ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

এছাড়াও বাকি ৪১ টি কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪৩ হাজার ৩৮৬ ভোট ও জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ১২ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন। 

বগুড়া-৬ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মোঃ মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েকশর নিচে সীমাবদ্ধ রয়েছে।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, সাড়ে ৪টা পর্যন্তই এই আসনে ৭১.১৫ শতাংশ ভোট পড়েছিল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close