সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
রাজনীতি
বিএনপি প্রার্থীকে বিজয়ী বলে অভিনন্দন শিশির মনিরের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় এক ফেসবুক পোস্টে শিশির মনির অভিনন্দন জানান।

তিনি লিখেছেন, ‌‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’

এর আগে, সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ভোট দেন শিশির মনির। 

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপি, জামায়াতসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৯৯৭ জন এবং নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৫৩ জন। দুই উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫৯৬টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ২৮৪টি, নারী ভোটকক্ষ ৩১২টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৭টি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি প্রার্থী   অভিনন্দন   শিশির মনির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close