শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাড়াশ উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে ৬০টি এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের ভিপি আইনুল হক।  

তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে মোট ১৫৮টি ভোটকেন্দ্র রয়েছে এবং ভোটারসংখ্যা ৪,৪৪,৭৩৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,২২,৭৩৭ জন; নারী ভোটার ২,২১,৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৭ জন ভোটার রয়েছেন।

এদিকে, তাড়াশ উপজেলায় সর্বশেষ রাত নয়টার দিকে ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের ভিপি আইনুল হক ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়

তাড়াশ উপজেলা গণভোট ও ফলাফল ঘোষণা অনুযায়ী বেসরকারিভাবে ৬০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৬০টিতে ভিপি আইনুল হক ধানের শীষ প্রাপ্ত ভোট ৭০৬৯১ ও প্রতিদ্বন্দী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের মুফতি আব্দুর রউফ  রিকশা প্রতীক পেয়েছে ৪০২২৭ ভোট। ধানের শীষ ভিপি আইনুল হক ৩০ হাজার ৯৩৫ ভোটে এগিয়ে রয়েছেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close