মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারের ৪টি আসনে বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম
 ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। জেলার ৪টি আসনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। 

এর মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু ৯৭ হাজার ৪৯২ ভোট পেয়ে বিজয়ী হদে চলেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৬১০ ভোট। ১৯ হাজার ৮৮২ ভোট বেশি ভোটে প্রাথমিক ফলাফলে ধানের শীষের জয়।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষ প্রতীকে মো. শওকতুল ইসলাম শকু বিজয়ী, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বিপুল ভোটে বিজয়ী হতে চলেছেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সুত্রে জানা গেছে, মৌলভীবাজার-২ আসনে মোট ভোট কেন্দ্র ১০৩টি। এর মধ্যে ৫১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৩০৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ২৫৭৪৭ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৩ রাজনগর ও সদর উপজেলা সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৭৫টি। এর মধ্যে ৩২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসের রহমান ধানের শীষ প্রতীকে ২৬৬২৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ১৪২০২ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৬৩ টি। এর মধ্যে ৭৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরী৷ হাজী মুজিব ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৯৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জেটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী পেয়েছরন ২২ হাজার ১০ ভোট। স্বতন্ত্র প্রাথী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু ফুটবল প্রতীতে ১১ হাজার ৩৬৪ ভোট এবং এনসিপির শাপলা কলি প্রতীকের প্রীতম দাশ ১ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। চারটি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। 

কেকে/ এমএম


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   বিজয়   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close