শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
রাজনীতি
ঢাকা-১৩ আসনে জয়ের পথে ববি হাজ্জাজ, হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত
নিজাম উদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ

বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। জাতীয় সংসদ ভবন, নির্বাচন কমিশন কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এই আসনের আওতায় থাকায় রাজনৈতিকভাবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ (ধানের শীষ) পেয়েছেন ৭০ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক (রিকশা) পেয়েছেন ৬৪ হাজার ৯৪২ ভোট।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ববি হাজ্জাজ এগিয়ে থাকলেও ব্যবধান খুব বেশি নয়। বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত এই দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলবে এবং বাকি কেন্দ্রগুলোর ফলাফলই নির্ধারণ করবে চূড়ান্ত বিজয়ী।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close