শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকীর বিজয়
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.০২.২০২৬ ১২:০৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর রাজপথ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিজয়। নানা শঙ্কা, সংশয়, অপেক্ষা আর উপেক্ষার পর ভূমিধস জয় রাজপথের লড়াকু সৈনিক জোনায়েদ সাকীর।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নির্বাচনে যুগপৎ জোট ও বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জোনায়েদ সাকী মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট ৯৪,২৩১। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৭,৯৬৫ ভোট। ভোটের ব্যবধান ৫৬,২৬৬।

ভোট পড়ার হার ৫২.৫৮ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে কলাকান্দি স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বলেছিলেন, “জীবনের প্রথম ভোট এখানে দিলাম। এলাকার মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে জয় নিয়েই সংসদে যাব। বাঞ্ছারামপুরকে সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলব।” তাকে হতাশ করেনি এলাকাবাসী। বিপুল ভোটে বিজয়ী করেছেন ভোটাররা।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মো. মহসীন রাতে তার নিজস্ব ফেসবুক বার্তায় নিজের পরাজয় মেনে নিয়ে জোনায়েদ সাকীকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ায় জোনায়েদ সাকীর সমর্থক ও নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে তাদের। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররাও।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   আসন   জোনায়েদ সাকী   বিজয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close