সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ বিজয়ী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২০,৯০৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৮৭,৯৫৬ ভোট।

বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ৩২,৯৫৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর-২ আসনের ১১৭টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩,৩২,০৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭২,৯০৪ জন ও মহিলা ভোটার ১,৫৯,১৩৭ জন। ভোট গণনা শেষে ৬৬.৮৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে, দীর্ঘ সময় পর এই আসনে ধানের শীষের জয় আসায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   আসন   বিএনপি   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close