মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
লালমনিরহাটের তিন আসনেই বিএনপির জয়
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর এমন নিরঙ্কুশ জয়ে জেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ফলাফল ঘোষণার পরপরই লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের অলিগলিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

লালমনিরহাট-১: হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যারিস্টার রাজীবের জয়

হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-১ আসনে ১৩৭টি কেন্দ্রের ফলাফল শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির তরুণ প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২,৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮৫,৪৮৯ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৩,৫৬১ জন। তরুণ এই প্রার্থীর বিজয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা এলাকায় তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

লালমনিরহাট-২: বিজয়ী রোকন উদ্দিন বাবুল

আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনে ১৫৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী রোকন উদ্দিন বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি পেয়েছেন ১,২৩,৩৪৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১,১৬,২৩৬ ভোট।

জয় নিশ্চিত হওয়ার পর থেকেই এই দুই উপজেলার ইউনিয়নগুলোতে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখর করে রাখেন। স্থানীয়দের মতে, গ্রামীণ জনপদের ভোটারদের ব্যাপক সমর্থন এই জয়ে বড় ভূমিকা রেখেছে।

লালমনিরহাট-৩: রেকর্ড ব্যবধানে অধ্যক্ষ দুলুর জয়

লালমনিরহাট সদর আসনে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ৯৪টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১,৪০,১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৫,৩৮৭ ভোট।

সদর আসনে মোট ৩,০৭,৯৭০ জন ভোটারের মধ্যে অধ্যক্ষ দুলুর বিশাল ব্যবধানে জয়কে জেলার রাজনীতির ইতিহাসে বড় সাফল্য হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রায় ৮৫ হাজার ভোটের এই ব্যবধান সদর আসনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

ফলাফল ঘোষণার পর রাত থেকেই লালমনিরহাটের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিজয় উল্লাসে অংশ নিয়ে নেতা-কর্মীরা জানান, এটি মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের বিজয়।

তারা জানান, এই জয় লালমনিরহাটের নির্যাতিত ও বঞ্চিত মানুষের। একই সঙ্গে তারা জেলার সার্বিক উন্নয়নে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   তিন আসন   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close