শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থী এনামুল হক বিজয়ী
মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ)
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। 
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ধামইরহাট উপজেলার ৫৩টি ভোট কেন্দ্রের সকল কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৮০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ৫৪ হাজার ৫৭৩ ভোট। আর ৫৩টি কেন্দ্রে কোন এজেন্ট খুঁজে না পাওয়া গেলেও ঈগল প্রতীক নিয়ে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।

অপরদিকে পত্নীতলা উপজেলার ৭১টি ভোট কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে সামসুজ্জোহা খান পেয়েছেন ৭৯ হাজার ৪২১ ভোট। পক্ষান্তরে দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে জামায়াতের ইঞ্জিনিয়ার এনামুল হক পেয়েছেন ৭৪ হাজার ৬৪২ ভোট। পত্নীতলায় ছোট ব্যবধানে জিতলেও ধামইরহাটের বড় ভোটের ব্যবধান ধানের শীষকে হারিয়ে দেয় জামায়াতের দাঁড়িপাল্লা। 
  
এছাড়াও পোস্টাল ব্যালটের ভোট যোগ করে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা এখন সময়ের অপেক্ষা। 

বিজয় উল্লাসে না মেতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার প্রশান্ত চক্রবর্তী। 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ    জামায়াতে ইসলামী    এনামুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close