শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
কুমিল্লা-১ আসনে বিপুল ভোটে জয়ী ড. খন্দকার মোশাররফ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ এএম
ড. খন্দকার মোশাররফ হোসেন

ড. খন্দকার মোশাররফ হোসেন

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ‘ধানের শীষ’ প্রতীকে ৪৯ হাজার ৮০৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনের ১৪৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে ড. খন্দকার মোশাররফ হোসেন মোট ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট।

দাউদকান্দি উপজেলার ১০৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সেখানে ধানের শীষ প্রতীকে ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৯৪ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ৭৩ হাজার ৩৩৯ ভোট।

মেঘনা উপজেলার ৩৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ৩৮ হাজার ৯১১ ভোট। একই উপজেলায় তার প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। মেঘনায় ধানের শীষ প্রতীক ২১ হাজার ৭৫১ ভোটে এগিয়ে থাকে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য। তিনি এর আগে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে স্বল্প মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। পরে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close