শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
গাইবান্ধা-১ আসনে লাখ ভোটের ব্যবধানে জামায়াতের মাজেদুর রহমান বিজয়ী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান বিজয়ী হয়েছেন। 
  
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মাজেদুর রহমান ১ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত খন্দকার অধ্যাপক মো. জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীকে পরাজিত করেছেন। আলী পেয়েছেন ৩৭ হাজার ৮৫১ ভোট।

ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার লাঙ্গল প্রতীকে ৩৩ হাজার ৯২৭ ভোট, জাতীয় পার্টির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন ঢেঁকি প্রতীকে ২৭ হাজার ১৩০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে ২ হাজার ৪৪ ভোট, আম জনতার দল প্রজাপতি প্রতীকে ১৭৪ ভোট, বাসদ (মার্কসবাদী) কাঁচি প্রতীকে ৩৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ছালমা আক্তার কলস প্রতীকে ৩৬৮ ভোট পেয়েছেন।
 
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১২৩টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং হিজড়া ভোটার ৩ জন।

কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close