শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
লালমনিরহাট-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির হাসান রাজিব প্রধান
ইফতেখার আহাম্মেদ, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান নির্বাচিত হয়েছেন।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি পাটগ্রাম ও হাতীবান্ধা দুই উপজেলা মিলে ভোট পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ৯ হাজার ৭৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন। 

দুই উপজেলা মধ্যে পাটগ্রাম উপজেলার ৬০ টি কেন্দ্রের ফলাফল ধানের শীষ ৭২,২১৪ এবং দাঁড়িপাল্লা ৬৩,৭৮৩। ধানের শীষ ৮,৪৩১ ভোটে বেশি পেয়েছে অপর দিকে হাতীবান্ধা উপজোর ৭৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ পেয়েছে ৬৫,৪৮৩ ভোট এবং দাঁড়িপাল্লা ৬৪,১৩৪। ধানের শীষ ১,৩৪৯ ভোটে অধিক পাওয়ায়। 

মোট ৯ হাজার ৭৮০ ভোট অধিক ভোট পেয়ে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট    বিএনপি    হাসান রাজিব প্রধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close