সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে বেসরকারিভাবে বিজয়ী জামায়াতের তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। উপজেলার ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহের পেয়েছেন ১,৩৩,৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬,৬৩৮ ভোট। ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

প্রাপ্ত ভোটে ডা. তাহেরের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৫৬,৬৭০টি। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে ডা. তাহের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া অতীতের সব নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৪টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। এরই মধ্যে উপজেলার মিয়াবাজার, চাঁন্দশ্রী, গুণবতী, আতাকরা-সহ বিভিন্ন এলাকায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

এ ছাড়া অতীতের সব নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হয়েছে—এমন মন্তব্য করেছেন ভোটাররা। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল ১০টায় ভোট দিয়ে পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন ডা. তাহের।

১২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও কারচুপির অভিযোগের ভিত্তিতে ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে প্রশাসন। স্থগিত কেন্দ্রগুলো হলো—গুণবতী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা পেয়েছে ৭,৩১৬টি এবং ধানের শীষ পেয়েছে ১,২২৯ ভোট।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার ৪,০৯,০৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৫,১১০ জন, মহিলা ভোটার ২,০৩,৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   বেসরকারি   জামায়াত   তাহের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close