রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
অভিজ্ঞতার কাছেই হার মানল সব সমীকরণ
উখিয়া-টেকনাফে বিএনপির শাহজাহান চৌধুরীর বিজয়
​মুসলিম উদ্দিন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবারও বিজয়ের কেতন ওড়ালেন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে পোস্টাল ব্যালটসহ চূড়ান্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯২৯ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন।

​রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১,২২,৯০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,২১,৯৮০ ভোট। দুই প্রধান প্রার্থীর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন চারবারের সাবেক এই সফল সংসদ সদস্য।

​উল্লেখ্য, শাহজাহান চৌধুরী ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালেও এই জনপদের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ সময় পর তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ‘চৌধুরী যুগের পুনর্জন্ম’ হিসেবে অভিহিত করেছেন।
 
​নির্বাচনি মাঠের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উখিয়া-টেকনাফ অঞ্চলের দীর্ঘদিনের সংকট—মাদক পাচার, অপহরণ ও সীমান্ত কেন্দ্রিক অস্থিরতা দমনে শাহজাহান চৌধুরীর মতো একজন অভিজ্ঞ অভিভাবকের প্রত্যাশা ছিল সবার মাঝে। সাধারণ মানুষের বিশ্বাস, লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে সততা আর সাহসের রাজনীতির মাধ্যমে তিনি এই সীমান্ত জনপদকে আবারও শান্ত, নিরাপদ ও মানবিক অঞ্চলে রূপান্তর করবেন।

​চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই উখিয়া-টেকনাফের রাজপথে সমর্থকদের মধ্যে স্বতস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গেছে। তবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এই বিজয়কে উখিয়া-টেকনাফবাসীর বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে এই বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন। 

কক্সবাজার-০৪ আসনে শাহজাহান চৌধুরীর এই ঐতিহাসিক বিজয় কেবল একটি দলীয় জয় নয়, বরং এটি দীর্ঘ রাজনৈতিক সততা ও অটুট আস্থার এক অনন্য দলিল হয়ে থাকবে।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার    উখিয়া    টেকনাফ    বিএনপি    শাহজাহান চৌধুরী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close