শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কু‌ষ্টিয়ার তিন‌টি আস‌নে জামায়াত ও এক‌টি‌তে বিএন‌পি বিজয়ী
সৌরভ হোসেন, কু‌ষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ এএম আপডেট: ১৩.০২.২০২৬ ৩:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কু‌ষ্টিয়ার চারটি সংসদীয় আস‌নে তিন‌টি‌তে জামায়াতে ইসলামী ও এক‌টিতে বিএন‌পি বিজয়ী হ‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। বিকাল থেকে ভোট গণনা শুরু হয়। রাতে সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ হয়। 

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএন‌পির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধা‌নের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়া‌তের বেলাল উদ্দিন দাঁ‌ড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। এখানে বিএনপির বি‌দ্রোহী প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ১৭ হাজার ৮১২ ভোট পে‌য়ে তৃতীয় হয়েছেন। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দাঁ‌ড়িপাল্লা প্রতীকে জামায়া‌তের প্রার্থী আব্দুল গফুর ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধা‌নের শীষ প্রতীকের প্রার্থী রা‌গীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ইসলা‌মিক বক্তা মুফ‌তি আমির হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ধা‌নের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট। 

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দাঁ‌ড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়া‌তের প্রার্থী আফজাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি মনোনিত সৈয়দ মে‌হেদী আহ‌মেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কু‌ষ্টিয়া    জামায়াতে ইসলামী    বিএন‌পি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close