রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
গাইবান্ধা-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের আব্দুল ওয়ারেছ
নুর হোসেন রেইন, গাইবান্ধা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল ওয়ারেছ দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ভোটের উপস্থিতি প্রায় ৫৭ শতাংশ ছিল।

প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফলে:

মো. আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা / জামায়াতে ইসলাম) পেয়েছেন ৮৭,৯১৩ ভোট। মো. ফারুক আলম সরকার (ধানের শীষ, বিএনপি) পেয়েছেন ৭২,৭৪১ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল ওয়ারেছ ১৫,১৭২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফলাফল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল; চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   আসন   বেসরকারি   নির্বাচন   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close