শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সিলেট-৪ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে আরিফুল হক চৌধুরীর বিজয়
মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট)
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ এএম আপডেট: ১৩.০২.২০২৬ ৩:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী মোট ১ লাখ ৮৫ হাজার ৭০৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে হারিয়েছেন।
  
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সাধারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এবার ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৭৯ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ১১৯ ভোট, পোস্টাল ব্যালটের হিসাব ব্যতীত।
  
কোম্পানীগঞ্জ যুবদল নেতা আরমান বলেন, ‘আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন। মেয়র থাকাকালীন সময়ে সিলেট শহরে যে উন্নয়ন করেছেন তিনি তাই সবাই উনাকে উন্নয়নের বরপুত্র হিসেবে আখ্যা দিয়ে থাকেন। বিগত দিনের উনার উন্নয়নমূলক কাজ দেখেই সিলেট-৪ এর বাসিন্দারা উনাকে বিপুল ভোটে জয়ী করেছে যেন সংসদে গিয়ে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে পারেন।’

জয়ী হয়ে আরিফুল হক চৌধুরী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তা উপজেলার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অল্প সময়ে আমাকে আপনারা ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সিলেট-৪    আরিফুল হক চৌধুরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close