রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
রাজনীতি
বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী কোনো ধরনের বিজয় মিছিল বা শোভাযাত্রা করবে না বিএনপি।

এর পরিবর্তে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, নির্বাচন ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত ও সংযত থাকার নির্দেশ দেয়া হয়েছে। সম্ভাব্য বিজয় উদ্‌যাপনকে কেন্দ্র করে যেন কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং শান্তি-শৃঙ্খলা কামনায় কেন্দ্রীয়ভাবে এবং জেলা-উপজেলা পর্যায়ে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল রাজনৈতিক আচরণের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  সারাদেশ   দোয়া মাহফিল   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close