সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ফটিকছড়িতে ধানের শীষের বিশাল জয়, গেজেট প্রকাশে স্থগিতাদেশ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফটিকছড়ি আসনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সরোয়ার আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৩৮৫ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা) পেয়েছেন ১২ হাজার ৪১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ১৬৯ ভোট। গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক) পেয়েছেন ২৫১ ভোট এবং জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম) পেয়েছেন ৩৮০ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম (ফুটবল) পেয়েছেন ২৬২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আরা (হরিণ) পেয়েছেন ২৭০ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৪৫২। বাতিলকৃত ভোট রয়েছে ৭ হাজার ৬১টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৫১৩, যা মোট ভোটারের ৪৬ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৫ হাজার ২৮৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৮ হাজার ১০৩টি।

তবে সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধতা নিয়ে দায়ের করা আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন। ফলে চূড়ান্ত ফলাফল এখন আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   ধানের শীষ   বিশাল জয়   স্থগিতাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close