শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
আমার বিজয় শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করলাম: হাসনাত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ এএম আপডেট: ১৩.০২.২০২৬ ৪:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমার বিজয় শহীদ শরিফ ওসমান হাদি ভাইকে উৎসর্গ করলাম। তিনি যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যাব।

আমরা ওসমান হাদি ভাইয়ের মতো আপসহীন থাকব। সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব। 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বারে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি হত্যার বিচার নিশ্চিত করবোই, করবো। আমরা তার দেখানো পথ অনুসরণ করব। ইনসাফের সমাজ বিনির্মাণে কাজ করব। কখনো অন্যায়ের সঙ্গে আপস করব না।”

তিনি বলেন, “দেবিদ্বার থেকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই শুরু হবে। চাঁদাবাজ, মাটি লুটেরাদের সঙ্গে কখনো আপস করব না।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিজয়   হাদি   হাসনাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close