মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
নিরঙ্কুশ বিজয় বিএনপির, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ এএম আপডেট: ১৩.০২.২০২৬ ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘোষণা করা হয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টি আসনের বেসরকারি ফলাফল। ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২০৪টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এ নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৬৫টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ১৪টি আসনে জয় পেয়েছেন।

তথ্য বলছে, সর্বশেষ এরশাদ জমানায় ১৯৮৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ। পরবর্তী তিনি ক্ষমতা ছাড়ায় ১৯৯০ সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন।  
 
এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।
 
দলের প্রেস উইং জানিয়েছে, নির্বাচনে নিরুঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি। আর অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে হবে প্রার্থনা। 
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকাল সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট দুই হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ ও স্বতন্ত্র ২৭৪ ও নারী প্রার্থী ছিলেন ৮৩ জন। 
 
আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ ও স্বতন্ত্র ছিলেন ২০ জন। বিপরীতে এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ ও হিজড়া ভোটার ছিল এক হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপির নিরঙ্কুশ বিজয়   ৩পুরুষ প্রধানমন্ত্রী   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close