রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
রাজনীতি
প্রথমবারের মতো বিরোধী দলে জামায়াত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অপরদিকে জামায়াতের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে প্রথমবারের বিরোধি দলের ভুমিকা পালন করবে।

কেন্দ্র থেকে প্রাপ্ত এবং রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত সর্বশেষ বেসরকারি ফলাফলে দেখা গেছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। ঘোষিত ২৯৬টি আসনের ফলাফলে বিএনপি ২০৭টি আসনে জয়লাভ করেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন (এর মধ্যে এনসিপি ৬টি)। স্বতন্ত্রসহ অন্যান্যরা ১২টি আসনে বিজয়ী হয়েছে। 

এছাড়া মামলার কারণে শেরপুর-২, চট্টগ্রাম-৪ ও ৬ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বগুড়া-৬ এবং ঢাকা-১৭—উভয় আসনেই বিজয়ী হয়েছেন। বগুড়া-৬ আসনে তিনি বিপুল ভোটে জয় পেলেও ঢাকা-১৭ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সামান্য ব্যবধানে জয় নিশ্চিত করেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে জয়লাভ করেছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রথমবার   বিরোধী দল   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close