শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
পলাশে বিএনপির মঈন খান বিজয়ী
‎পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম
আব্দুল মঈন খান

আব্দুল মঈন খান

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনের ৯১টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সব কেন্দ্রের ফল ঘোষণার পর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এ ফল ঘোষণা করেন।

‎‎ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুল মঈন পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ১৬৮ ভোট। এনসিপির গোলাম সারোয়ার শাপলা কলি প্রতীকে ১৯ হাজার ২৩৬ ভোট পেয়েছেন। 

এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ জন এবং ভোটগ্রহণ হয়েছে ৯১টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে প্রায় ৫৫ শতাংশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পলাশ   বিএনপির মঈন খান বিজয়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close