শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
হাটহাজারীতে লক্ষ ভোটের ব্যবধানে জিতলেন মীর হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

লক্ষ ভোটের ব্যবধানে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিজয়ী হয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাছির উদ্দিন মুনিরকে লক্ষ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।

হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক আসনে ১৪৩টি ভোট কেন্দ্রে মীর হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪ হাজার ভোট।
 
মীর হেলালের ভূমিধস বিজয়ে হাটহাজারী ও বায়েজিদ এলাকার বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে।
 
মীর হেলাল তাকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী-বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাটহাজারী   মীর হেলাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close