মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
মুন্সীগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ১৩.০২.২০২৬ ১:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের তিনটি আসনেই বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিএনপির ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহম্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে তাদেরকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদি খান)  আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন আল রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। 

মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। 

মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন। তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির  বিদ্রোহী প্রার্থী ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।

কেকে/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   মুন্সীগঞ্জ   বিএনপি   জয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close