সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম
নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান

আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, ‘এ দিনে দেশের মানুষের এদেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এ ব্যাপারে পরম আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান।’

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণকে জানাতে পেরেছি এবং সেই অনুযায়ী জনগণ আমাদের ভোট দিয়েছে আপনাদের সবার প্রতি সেজন্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’

‘বেসরকারিভাবে ইসি তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছে কে কত ভোট পেয়েছে কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি, তাতে দুই তৃতীয়াংশরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদের অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী ৫ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা তারেক রহমানের উপর অর্পণ করে।’

এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, ‘কোন ব্যাপারে কে শতভাগ সন্তোষ্ট হয় না, এটা খুব কঠিন ব্যাপার।’

তবে মোটামুটি সন্তোষ্ট বলে তিনি উল্লেখ করেন।

আল্লাহর অসীম মেহেরবানী উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, 

‘এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে। অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবং আল্লাহর মেহেরবানীতে এবার তেমন কিছু হয় না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।’

‘তবে, দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে সেটা পুরোটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসেন এবং তাদের অধিকার প্রয়োগ করেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ কারো বিরুদ্ধে কোন অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে উনারা সেটা প্রমাণ করতে পারবে।’

যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেননি। আমাদের ফলাফল যাই হয়েছে ইনশআল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে বলেও নজরুল ইসলাম উল্লেখ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশের ইতিহাস   উল্লেখযোগ্য দিন   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close