সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
জামানত হারালেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে লড়ে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। তিনি ওই আসনে চতুর্থ, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মোট তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। 

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। সেটা না হলে জামানত বাবদ দেয়া টাকা সরকারি কোষাগারে জমা হবে।

ময়মনসিংহ-৮ আসনটিতে এবার বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। 

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সানজিদা রহমানের ঘোষিত ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য  ড. আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। এ আসনে মোট চারজন প্রার্থী ছিলেন। বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচনে অংশ নেওয়া শাহ নুরুল কবীর পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট।  আর জাতীয় পার্টির ফখরুল ইমাম ভোট পেয়েছেন ১ হাজার ৭১৯টি ভোট।

এ আসনের  মোট ভোটার সংখ্যা ৩,৪৫৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৬৮৬৪৩ জন, পুরুষ ১৭৭০৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে ১ লাখ ৯২ হাজার ৬৩২ জন ভোটার ভোট দিয়েছেন।  আসনটিতে মোট  ভোট পড়ার হার ৫৫ দশমিক ৭১ শতাংশ। আর বাতিলকৃত ভোটের সংখ‌্যা ৪ হাজার ৮১১টি।

ফখরুল ইমাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, তিনি সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

১৯৮৮ সালে প্রথম জাতীয় পার্টির মনোয়নে ময়মনসিংহ-৮ আসন থেকে ফখরুল ইমাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুইবার এমপি ছিলেন আসনটিতে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জামানত   জাপা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close