রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
ক্রসফায়ার থেকে বেঁচে ফেরা জামায়াত নেতা এমপি নির্বাচিত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম
নির্বাচিত জামায়াত নেতা আলী আজগর। ছবি: প্রতিনিধি

নির্বাচিত জামায়াত নেতা আলী আজগর। ছবি: প্রতিনিধি

পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আলী আছগার বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিন উপজেলার স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল পাওয়া যায়। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাওলানা মুহাম্মদ আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কৃষক দলের সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এ আসনে পোস্টাল ভোটসহ ১৭৭ টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয় । শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ আসনে মোট ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

মাওলানা আলী আছগার ভাঙ্গুড়া উপজেলার সদর ঝি.কলকতি গ্রামের একটি সাধারণ পরিবারে তার জন্ম। তিনি একজন শিক্ষক ও মজলুম জননেতা হিসাবে সুপরিচিত। রাজনৈতিক জীবনে তার রয়েছে অপরিসীম ত্যাগ ও তিতিক্ষা। বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় তিনি ৭ বার কারাবরণ করেছেন। 

বিজয়ের পর তার অনুভুতি জানতে চাইলে মাওলানা আলী আছগার বলেন, ২০২৪ সালে পাতানো জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে ক্রস ফায়ারের সিদ্ধান্ত হয়েছিল। একদিন গভীর রাতে পাবনা জেলা কারাগার থেকে তাকে বের করে পুলিশ অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

এক সময় পুলিশের এক কর্মকর্তা তার খাওয়া দাওয়া হয়েছে কিনা বা কোনো ইচ্ছা থাকলে জানতে চায়। তখন আলী আছগার রাতের খাবার খাননি এবং নামাজ আদায়ের সুযোগ চান। বিষয়টি জানার পর উর্ধতন কর্মকর্তা তাকে জেলে ফিরিযে নেওয়ার আদেশ দেন। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণ তাকে বিজীয় করে এ আসনে সংসদ সদস্য বানিয়েছেন। এজন্য মহান আল্লার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করেন তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close